মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআই-এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ প্রদান করেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ ও পাচার করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিন মঞ্জুর করেন। এর আগে রাজধানীর বারিধারা থেকে তাকে আটক করা হয়েছিল এবং বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
রিপোর্টারের নাম 





















