ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

টাঙ্গাইলে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন: বিশ্বকাপ উন্মাদনা

টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্রাজিল সমর্থকদের মধ্যে দেখা গেছে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অন্যরকম উন্মাদনা। শনিবার দুপুরে ধনবাড়ী ব্রাজিল ফ্যান ক্লাবের উদ্যোগে ঢাক-ঢোল বাজিয়ে শতাধিক মোটরসাইকেলে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। এই শোডাউনে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হলুদ-সবুজ জার্সিতে সেজে সমর্থকরা আনন্দ-উৎসব করেছেন।

ধনবাড়ী জমিদারবাড়ীর মাঠ (মেলার মাঠ) থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক ও বাজার প্রদক্ষিণ করে এই মোটরসাইকেল শোভাযাত্রা। পরে ধনবাড়ীর কয়াপাড়া মোড হয়ে নতুন বাজার দিয়ে আবারও মেলার মাঠে এসে শেষ হয়। এই আয়োজনে ছোট-বড় সব বয়সী ভক্তদের উপস্থিতি উৎসবকে এক ভিন্ন মাত্রা যোগ করে। শুধু তরুণরাই নয়, শিশুদের মাঝেও ব্রাজিল ফুটবলের প্রতি ছিল বিশেষ আকর্ষণ।

ব্রাজিল সমর্থক কাইয়ুম বলেন, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলকে সমর্থন করে আসছেন এবং এবারও তাদের প্রত্যাশা, ব্রাজিল বিশ্বকাপ জিতে সমর্থকদের স্বপ্ন পূরণ করবে। আরেক সমর্থক বাবলা, সাজ্জাদ বকল, সিয়াম, আল আমিন তন্ময় ও তানজিলসহ আরও অনেকে জানান, ব্রাজিল ফুটবল মানেই নান্দনিক ফুটবল এবং বর্তমান দলটি তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া হওয়ায় তারা এবার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার।

ব্রাজিল সমর্থক মামুন বলেন, ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতেই এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অসংখ্য ভক্ত একত্র হয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন। তারা আশাবাদী, ব্রাজিল তাদের চিরচেনা নান্দনিক ও শৈল্পিক ফুটবল উপহার দিয়ে আবারও বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে অভিনব কায়দায় ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন: বিশ্বকাপ উন্মাদনা

আপডেট সময় : ০১:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬