বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণের পেছনে সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তদন্ত ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এই অপহরণের বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত হয়েছে।
এর আগে গুম ও হত্যার অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়। মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে জিয়াউল আহসানের এক সময়ের অধীনস্ত সেনা কর্মকর্তা ইমরুল কায়েস আদালতে জবানবন্দি দিয়ে ইলিয়াস আলীর গুমের ঘটনার লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন। এছাড়া জিয়াউল আহসানের বিরুদ্ধে সুন্দরবন ও বরগুনায় বন্দুকযুদ্ধের নামে অসংখ্য মানুষকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত চলছে বলেও জানানো হয়।
রিপোর্টারের নাম 





















