ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

আদ্‌-দ্বীন হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানাল গণস্বাস্থ্য কেন্দ্র

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি এক সংহতি বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, আদ্‌-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্প আয়ের ও দরিদ্র মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা দিয়ে আসছে। এই হাসপাতালের অচলাবস্থার কারণে হাজার হাজার মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন শিরীন পারভিন হক স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া সুবিবেচনাপ্রসূত নয়। মানবিক সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত আইনসিদ্ধভাবে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের আকাশপথে বাংলাদেশের রূপরেখা: জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়ন শুরু

আদ্‌-দ্বীন হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানাল গণস্বাস্থ্য কেন্দ্র

আপডেট সময় : ০৪:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬