সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। বদলির আদেশে তাকে অবিলম্বে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এর কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
সিলেটে যোগ দেওয়ার পর প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ডে প্রশংসিত হলেও সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনায় আসেন সারওয়ার আলম। মাজারের দানবাক্স সিলগালা করা এবং প্রশাসনের নিয়ন্ত্রণে এনে সিসি ক্যামেরা ও আনসার মোতায়েনের উদ্যোগের পর স্থানীয় একটি মহলের সমালোচনার মুখে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, মাজারের প্রশাসনিক সংস্কারের এই প্রচেষ্টাকে কেন্দ্র করেই তাকে আকস্মিকভাবে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে।
রিপোর্টারের নাম 




















