ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের সদৃশ উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন শিশু। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত তিন শিশুর শরীরে হামের উপসর্গ থাকলেও তারা নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল কি না, তা পর্যালোচনার বিষয়। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৫৮৭ শিশু। এছাড়া ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন। সব মিলিয়ে গত কয়েক মাসে এই রোগে মোট ৬৮০টি শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত একদিনে নতুন করে ৬২ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৫৭টি শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৯০ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী ১১ হাজার ১১ জন। বর্তমানে আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের আকাশপথে বাংলাদেশের রূপরেখা: জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়ন শুরু

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

আপডেট সময় : ০৪:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬