ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সংসদে মামুনুল হককে নিয়ে দেওয়া মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে দেওয়া একটি রাজনৈতিক বক্তব্য বাদ (এক্সপাঞ্জ) দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ওই বক্তব্যের প্রেক্ষিতে নিজের করা একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। রোববার সংসদ অধিবেশনে স্পিকার এই সিদ্ধান্ত জানান।

গত বৃহস্পতিবার বাজেট আলোচনার সময় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত জীবন ও কথিত পরকীয়া নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। সেই সময় স্পিকারও আলোচনায় অংশ নিয়ে জনৈক নেতার জীবনের ‘অন্ধকার অংশ’ নিয়ে কথা বলেন। তবে রোববার স্পিকার বলেন, যেহেতু সংশ্লিষ্ট ব্যক্তির সংসদে এসে নিজের অবস্থান পরিষ্কার বা আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তাই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা সংসদীয় শিষ্টাচার বহির্ভূত। এই যুক্তিতে তিনি সংসদ সদস্যের বক্তব্য এবং নিজের মন্তব্য উভয়ই এক্সপাঞ্জ করার নির্দেশ দেন।

বক্তব্যের ক্ষেত্রে সংসদ সদস্যদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ভবিষ্যতে বাজেট বা অন্য কোনো আলোচনায় এমন কাউকে নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে, যিনি এখানে উপস্থিত থেকে নিজেকে ডিফেন্ড করতে পারবেন না। এদিকে একই অধিবেশনে অপর এক সংসদ সদস্যের দেওয়া তথ্যগত ভুল বক্তব্য নিয়েও পয়েন্ট অব অর্ডারে আলোচনা হয়, তবে স্পিকার সে বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার পরামর্শ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের আকাশপথে বাংলাদেশের রূপরেখা: জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়ন শুরু

সংসদে মামুনুল হককে নিয়ে দেওয়া মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

আপডেট সময় : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬