ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

উখিয়া উপজেলা ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় তৃণমূল নেতা রিয়াদ

কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘ চার বছর আগে ঘোষিত ২১ সদস্যের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্বের অপেক্ষায় প্রহর গুনছেন সংগঠনের কর্মীরা। এই পরিস্থিতিতে উপজেলার সম্ভাব্য শীর্ষ নেতৃত্বে আলোচনায় উঠে এসেছেন তৃণমূলের পরীক্ষিত ও রাজপথের সক্রিয় কর্মী জিয়াউল করিম রিয়াদ।

রিয়াদের রাজনৈতিক জীবন শুরু হয় ২০১৩ সালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের প্রতিনিধি হিসেবে। এরপর তিনি পালংখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বহুবার হামলা ও হয়রানির শিকার হয়েছেন। পারিবারিক ঐতিহ্যের ধারায় রিয়াদের মা বর্তমানে উপজেলা মহিলা দলের জ্যেষ্ঠ নেতৃত্বে রয়েছেন এবং তার প্রয়াত বাবাও বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে ঘিরেই স্বপ্ন দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের আকাশপথে বাংলাদেশের রূপরেখা: জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়ন শুরু

উখিয়া উপজেলা ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় তৃণমূল নেতা রিয়াদ

আপডেট সময় : ০৪:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬