দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অর্থনৈতিক লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন।
মন্ত্রী জানান, সরকার বর্তমানে ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং অর্থায়নের জন্য বিকল্প উৎসগুলোর ওপর গুরুত্বারোপ করছে। এছাড়া একটি নিখুঁত ও জনবান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























