ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

রাজশাহীতে অভিনব কায়দায় ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অভিনব পদ্ধতিতে নিজেদের শরীরে হেরোইন লুকিয়ে রাখা অবস্থায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। শুক্রবার রাতে গোদাগাড়ী থানার গোপালপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে স্থাপিত একটি অস্থায়ী চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিজার আহম্মেদ নয়ন (৩০) এবং আমরুল মৃধা (৫০)। র‌্যাব-৫ এর এক সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কিছু মাদক কারবারি মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিপুল পরিমাণ হেরোইন নিয়ে রাজশাহীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতেই গোপালপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন তল্লাশি শুরু করা হয়।

তল্লাশিকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে থামানোর নির্দেশ দেওয়া হয়। মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা হেরোইন বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর উপস্থিত সাক্ষীদের সামনে তারা নিজেদের লুঙ্গির নিচে দুই পায়ের রানের সাথে কসটেপ দিয়ে পেঁচিয়ে রাখা দুটি প্যাকেট বের করে দেন। ওই প্যাকেট দুটি তল্লাশি করে মোট ১৮৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দুজনেই এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন। এই ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করার চক্রান্ত হয়েছিল: প্রধানমন্ত্রী মোদি

রাজশাহীতে অভিনব কায়দায় ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬