মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

নেত্রকোনার বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্য সহ ৫ জন আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নেত্রকোনার বারহাট্টায় একটি মুদির দোকানে জুয়া খেলার সময় দুই ইউপি সদস্য সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাস ও জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার হরিয়াতলা গ্রামের মেম্বার মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন— উপজেলার আসমা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য লিটন মিয়া (৫০), ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এমদাদুল হক হীরা (৪০), ছয়গাঁও গ্রামের একদিল মিয়া (৩৮), হরিয়াতলা গ্রামের মুদি দোকানি সাব্বির আহমেদ (৩২) এবং একই গ্রামের হিরেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা (৩৭)।

পুলিশ জানায়, উপজেলার হরিয়াতলা গ্রামের পাকা সড়কসংলগ্ন মেম্বার মার্কেটে সাব্বির আহমেদের মুদির দোকানে জুয়া খেলা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে দোকানের ভেতর জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাস ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম এই তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ আগস্টের উলামা-মশায়েখ সম্মেলন কাদিয়ানী-বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে

নেত্রকোনার বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্য সহ ৫ জন আটক

আপডেট সময় : ০৮:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬