মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বেনাপোলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত, আহত ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোলে লোহার গ্রিলবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ফজলু রহমান ও ভ্যানচালক আলী কদর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাইপাস সড়কের ভবেরবেড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলার ইছাপুর দাখিল মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদরাসা শিক্ষক ইব্রাহিম হোসেন ও ফজলু রহমান একটি মোটরসাইকেলে করে গোগা থেকে কাগজপুকুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। তারা বেনাপোল বাইপাস সড়কের ভবেরবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিলবোঝাই একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী এবং ভ্যানচালক আলী কদর গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ফজলু রহমান ও ভ্যানচালক আলী কদরকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশাফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনাপোল বাইপাস সড়কের ভবেরবেড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ আগস্টের উলামা-মশায়েখ সম্মেলন কাদিয়ানী-বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে

বেনাপোলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত, আহত ২

আপডেট সময় : ০৮:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬