মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

১৫ আগস্টের উলামা-মশায়েখ সম্মেলন কাদিয়ানী-বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকা, ২০২৬: আগামী ১৫ আগস্ট রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে অনুষ্ঠিতব্য ‘জাতীয় উলামা-মশায়েখ সম্মেলন’ সফল করতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ধারাবাহিক মতবিনিময় ও সাংগঠনিক প্রস্তুতি সভা করছে। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর বনানী ও তেজগাঁও জোনে আয়োজিত পৃথক সভায় স্থানীয় আলেম-উলামা, মসজিদের ইমাম-খতিব ও দায়িত্বশীলদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সম্মেলন সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

বুধবার বাদ এশা জামিয়া মোহাম্মাদীয়া টিএনটি কলোনি মাদরাসার মিলনায়তনে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগর বনানী জোনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী। তিনি বলেন, ইসলামের মৌলিক আকিদা ও খতমে নবুওয়ত মুসলমানদের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে আলেম-উলামা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে শান্তিপূর্ণ, সাংগঠনিক ও দায়িত্বশীলভাবে কাজ করা প্রয়োজন।

আল্লামা মুহিউদ্দীন রাব্বানী আরও বলেন, আগামী ১৫ আগস্টের জাতীয় উলামা-মশায়েখ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মীয় ব্যক্তিত্বদের অংশগ্রহণের মাধ্যমে খতমে নবুওয়ত-সংক্রান্ত দাবিগুলো তুলে ধরা হবে। তিনি উল্লেখ করেন, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ তাঁদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে এবং ১৫ আগস্টের জাতীয় উলামা-মশায়েখ সম্মেলন থেকে এ বিষয়ে সর্বাত্মক মেহনত শুরু হবে। তাঁর ভাষ্যমতে, এই সম্মেলন কাদিয়ানীবিরোধী আন্দোলনে নতুন ভিত্তি তৈরি করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Tower Rush: Salita Veloce verso Grandi Vincite – Avventura di Slot del Casinò Rapido

১৫ আগস্টের উলামা-মশায়েখ সম্মেলন কাদিয়ানী-বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে

আপডেট সময় : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬