মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

আবাসিক হোটেল ও স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ড বন্ধের নির্দেশ ডিএমপি কমিশনারের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর হোটেল ও স্পা সেন্টারগুলোতে অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। পাশাপাশি মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন এবং ছিনতাই প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি জোরদার করারও নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক কারবারি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করতে হবে। যেসব আবাসিক হোটেল ও স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত নজরদারি অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ছিনতাই প্রতিরোধে ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে সিটিটিসি ও ডিবিকে ২৪ ঘণ্টা মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, প্রতিটি মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও তদন্ত কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন, প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং ঘটনার পারিপার্শ্বিকতা যাচাইয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অপরাধ নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে ছয় আরব দেশ, মরক্কোও তালিকায়

আবাসিক হোটেল ও স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ড বন্ধের নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট সময় : ০৭:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬