মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মৃত্যুর পরও দুর্ভোগ: বেহাল সড়কে আটকে গেল লাশবাহী অ্যাম্বুলেন্স

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সামান্য বৃষ্টিতেই বরিশালের উজিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সানুহার-ধামুরা-সাতলা সড়কের ঈদগাহ মার্কেট এলাকায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে আটকে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টাতেও মাঝরাস্তা থেকে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে ঘটে যাওয়া এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দীর্ঘদিনের বেহাল সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয়দের ক্ষোভ ও অসন্তোষ আরও তীব্র হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের অসংখ্য গর্ত ও খানাখন্দে পানি জমে তা কাদায় পরিণত হয়। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, অনেক স্থানে পথচারীদের চলাচলও চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এর আগে গত ৯ আগস্ট সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে ঈদগাহ বাজার এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। বিকেল ৪টার দিকে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিলে ‘সড়ক সংস্কার করতে হবে’ ও ‘দুর্ভোগের অবসান চাই’ স্লোগান দেওয়া হয়। উক্ত কর্মসূচিতে মশিউর রহমান, ইয়াছিন ফরাজী, হিমেল ও সামিয়া তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শত শত এলাকাবাসী অংশ নেন।

দীর্ঘদিন সংস্কারের অভাবে এই সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে সেগুলো তলিয়ে যাওয়ায় অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। সানুহার-ধামুরা-সাতলা সড়কটি এ অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদগাহ বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, সড়কের এই দুরবস্থার কারণে পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই বেড়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে অনেক চালক এ পথ এড়িয়ে চলায় বাজারের স্বাভাবিক বেচাকেনায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।

এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য এর আগে বরাদ্দ ও টেন্ডার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহী না হওয়ায় কাজ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে সড়কটি সংস্কারের জন্য পুনরায় টেন্ডার হয়েছে এবং অচিরেই কাজ শুরু হবে।’ উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, আগামী সেপ্টেম্বর মাসে সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ আগস্টের উলামা-মশায়েখ সম্মেলন কাদিয়ানী-বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে

মৃত্যুর পরও দুর্ভোগ: বেহাল সড়কে আটকে গেল লাশবাহী অ্যাম্বুলেন্স

আপডেট সময় : ০৮:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬