মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ঢাবিতে ‘সিনো-বাংলা ডে ২০২৬’: চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চাকরির হাতছানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকা, ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ১৭ আগস্ট ‘সিনো-বাংলা ডে ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এবং চীনা দূতাবাসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশ নেবে, যেখানে শিক্ষার্থীদের জন্য মোট ৪৩০টি চাকরির সুযোগ তৈরি হবে।

ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হাইদার জানান, এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ থাকবে চাকরির সুযোগ। আগ্রহী চাকরি-প্রত্যাশীরা অংশগ্রহণকারী চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে সরাসরি নিজেদের সিভি জমা দিতে পারবেন এবং প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে চাকরির ধরন, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। জমা দেওয়া সিভিগুলোর ভিত্তিতে প্রাথমিক বাছাইও করা হবে, যা তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে।

আগামী ১৭ আগস্ট সকাল ১০:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত টিএসসি প্রাঙ্গণে ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর কার্যক্রম চলবে। এতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। চাকরির সুযোগের পাশাপাশি এই আয়োজনে বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন কর্মসূচিও থাকবে, যার মধ্যে রয়েছে যৌথ সাংস্কৃতিক পরিবেশনা, লায়ন ড্যান্স, তাই চি এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম। এছাড়াও, ‘China-Bangladesh Food Zone’-এ দর্শনার্থীরা চীনা ও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Tower Rush: Salita Veloce verso Grandi Vincite – Avventura di Slot del Casinò Rapido

ঢাবিতে ‘সিনো-বাংলা ডে ২০২৬’: চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চাকরির হাতছানি

আপডেট সময় : ০৯:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬