মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ভোলাহাটে হাঁসের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ, ২০২৬: জেলার ভোলাহাট উপজেলায় হাঁস পালনের জন্য খনন করা একটি গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে মো. কায়সার (২ বছর ৬ মাস) এবং একই গ্রামের মো. সানাউল্লাহর ছেলে নূর হোসেন (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু বাড়ির আশেপাশে খেলছিল। পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য তৈরি করা পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে ডুবে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণে তারা মারা যায়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Tower Rush: Salita Veloce verso Grandi Vincite – Avventura di Slot del Casinò Rapido

ভোলাহাটে হাঁসের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬