মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ছাত্রদল নেতা সহ ইয়াবাসহ ৩ জন কুমিল্লায় আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে পাঁচ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে বুড়িচং উপজেলার খাড়াতাইয়া ফাজিল মাদরাসা শাখা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ মারুফ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় শাসনগাছা এলাকায় পুলিশের নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।

জানা যায়, এএসআই জহিরুল ইসলামের নেতৃত্বে টহলরত পুলিশ একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে থামিয়ে তল্লাশি করে। পরে তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন—জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ মারুফ (ওজাইর), বিল্লাল হোসেনের ছেলে হৃদয় এবং মৃত জাহের মিয়ার ছেলে সোলেমান।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার আশ্বাস রাশিয়ান হাউসের

ছাত্রদল নেতা সহ ইয়াবাসহ ৩ জন কুমিল্লায় আটক

আপডেট সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬