মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি: বিদ্যুৎমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে এবং এগুলোর প্রায় সবই রাতে চার্জ দেওয়া হয়। এসব অটোরিকশার চার্জিংয়ের ক্ষেত্রে অধিকাংশ সংযোগই অবৈধ। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে, তবে এ ধরনের অভিযান চালাতে গেলে প্রায়শই আন্দোলনের মুখে পড়তে হয় এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা হামলার শিকার হন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দেশে এলএনজি সরবরাহ বাড়াতে আরও তিনটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে এবং মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি মন্তব্য করেন যে, বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে জ্বালানি খাতকে বর্তমান সংকটময় পরিস্থিতিতে নিয়ে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের ঘোষণা: রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উদযাপন মাসব্যাপী

ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় : ০৬:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬