মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত বিএনপি সরকার রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে। এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপর দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৩ আগস্ট। তাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় এলেও, এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার মৃত্যুশোক কাটিয়ে মেসির প্রত্যাবর্তন, মিয়ামির হার

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আপডেট সময় : ১০:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬