মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে ছয় আরব দেশ, মরক্কোও তালিকায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে যখন ইউরোপ, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা অঞ্চলের তিন কনফেডারেশনের বিরোধিতা প্রকাশ্যে এসেছে, তখন তাঁর পাশে দাঁড়িয়েছে ছয় আরব দেশের ফুটবল ফেডারেশন। ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কোসহ কাতার, লেবানন, সুদান, মিশর ও মৌরিতানিয়ার ফুটবল ফেডারেশন যৌথ বিবৃতিতে ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন ইনফান্তিনো। তাঁর প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল। তবে উয়েফা, এএফসি ও কনকাকাফের বিরোধিতার পর সেই পরিকল্পনা বাতিল করা হয়।

এর মধ্যেই ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে আরব দেশগুলোর ফেডারেশনগুলো বলেছে, ‘আমরা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি এবং বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নে তার নেতৃত্ব ও নিরলস প্রতিশ্রুতির ওপর আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করছি।’

তারা আরও জানিয়েছে, বিশ্ব ফুটবলে সুযোগ বাড়ানো, বিভিন্ন অঞ্চলের মানুষকে একত্র করা এবং বৈশ্বিক ফুটবলে আরব দেশগুলোর অবদান বাড়াতে ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তারা।

এদিকে বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে ইনফান্তিনো ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন। তবে আগামী ১৭ মার্চের ফিফা নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফলে নির্বাচন সামনে রেখে তাঁর পক্ষে-বিপক্ষে সমর্থনের লড়াই আরও জোরালো হওয়ার আভাস মিলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ আগস্টের উলামা-মশায়েখ সম্মেলন কাদিয়ানী-বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে

ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে ছয় আরব দেশ, মরক্কোও তালিকায়

আপডেট সময় : ০৮:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬