মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বাঁশখালীতে তুচ্ছ ঘটনায় বাবার প্রাণ নিলেন ছেলে

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে মো. শাহাজাহান (৫৫) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত শাহাজাহান উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদণ্ডী এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে পারিবারিক একটি বিষয় নিয়ে শাহাজাহানের সঙ্গে তার ছেলে শওকতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শওকত লাঠি দিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করেন। এতে শাহাজাহান মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

বাঁশখালীতে তুচ্ছ ঘটনায় বাবার প্রাণ নিলেন ছেলে

আপডেট সময় : ০৯:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬