মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তর জনপদে আর বন্যা-খরা থাকবে না: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা উত্তরবঙ্গের মানুষের ভাগ্য বদলে দেবে এবং এই অঞ্চলের দীর্ঘদিনের বন্যা ও খরা সমস্যার স্থায়ী সমাধান করবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কতা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুরের ১৯টি উপজেলায় বন্যার আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার জন্য বিশেষ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন। বক্তারা বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এই অঞ্চলকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক জোনে পরিণত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তর জনপদে আর বন্যা-খরা থাকবে না: ত্রাণমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬