মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন আটক

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের একটি মামলায় রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি ডিবি দল এই অভিযান পরিচালনা করেছে। একই মামলায় জেলা ছাত্রদলের সাবেক এক নেতাকেও আটক করা হয়েছে।

আটক সৈকত রঞ্জনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটকের পর তাকে সাদা পোশাকে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন আটক

আপডেট সময় : ০৯:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬