মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ; দ্বিপক্ষীয় ও ব্রিকস সম্মেলনে যোগদানের আহ্বান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর এবং দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক দুটি চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

জয়সওয়াল আরও বলেন, গত সোমবার ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের শুরুতেই তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, যা পুনরায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এদিকে ব্রিকস সম্মেলনে যোগদানের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে এই আমন্ত্রণগুলো পর্যালোচনার অধীনে রয়েছে। যথাযথ সময়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ; দ্বিপক্ষীয় ও ব্রিকস সম্মেলনে যোগদানের আহ্বান

আপডেট সময় : ০৯:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬