মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

এক যুগ পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন স্বামী

রাজধানীর মোহাম্মদপুরে এক যুগ আগে সংঘটিত স্ত্রী ফেরদৌসী আক্তার মেরী হত্যা মামলার দায় থেকে স্বামী মো. আব্দুর রহিমকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার পাঁচ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ এলিনা আক্তার এই রায় ঘোষণা করেন। দীর্ঘ ১২ বছর আইনি লড়াই শেষে আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামিপক্ষ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ২৯ নভেম্বর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদপুরের বাসায় স্ত্রী মেরীকে হত্যার অভিযোগে রহিমের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। তৎকালীন সময়ে নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের যুক্তি-তর্ক বিশ্লেষণ করে আদালত মঙ্গলবার এই রায় প্রদান করেন।

তবে রাষ্ট্রপক্ষ এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এই খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। উল্লেখ্য, এর আগে বিগত সরকারের আমলে তদন্তকারী সংস্থা সিআইডি এই মামলায় রহিমকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছিল এবং ২০১৭ সালে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছিল। দীর্ঘ সময় পর বর্তমান নির্বাচিত সরকারের আমলে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

এক যুগ পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন স্বামী

আপডেট সময় : ০৯:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬