মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ ‘জনবিরোধী’: ছাত্র অধিকার পরিষদের হুঁশিয়ারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সরকারি উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটি এই সিদ্ধান্তকে ‘জনবিরোধী’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, বিগত বছরগুলোতে এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তুলনামূলক স্বচ্ছ ও মেধাভিত্তিক হয়েছে। এখন যদি পুনরায় ম্যানেজিং কমিটিকে এই ক্ষমতা দেওয়া হয়, তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিস্তার ঘটবে।

পরিষদের সভাপতি নাজমুল হাসান অভিযোগ করেন, গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এনটিআরসিএকে কেবল নিবন্ধন ও প্রত্যয়নের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে বেকার তরুণরা আবারও অনিশ্চয়তার মুখে পড়বে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা ধ্বংস করে দলীয়করণ ও অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার সুযোগ তৈরি করা হলে ছাত্রসমাজ তা কঠোরভাবে প্রতিহত করবে।

সংবাদ সম্মেলন থেকে সরকারি চাকরির শূন্য পদ দ্রুত পূরণ, শিক্ষা ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখা এবং বর্তমান পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘবের দাবি জানানো হয়। নেতারা স্পষ্ট করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত সরকার চাপিয়ে দিলে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর নিয়ামতপুরে শিক্ষা বিপর্যয়: তিন প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ ‘জনবিরোধী’: ছাত্র অধিকার পরিষদের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬