মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

শ্রীনগরে ২০২৪ সালের লুণ্ঠিত ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে বিগত ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানকালে লুণ্ঠিত হওয়া ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-১০। সোমবার রাতে উপজেলার বাঘড়া বাজারের পার্শ্ববর্তী একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এই গুলিগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো পাওয়া যায়। প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাইয়ে নিশ্চিত হওয়া গেছে যে, এগুলো বিগত আওয়ামী লীগ সরকারের পতনের দিনে লুণ্ঠিত হওয়া অস্ত্রের অংশ।

উদ্ধারকৃত গুলিগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

শ্রীনগরে ২০২৪ সালের লুণ্ঠিত ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬