মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

শিল্পে নতুন গতি: ৬১৯ কোটি টাকা বিনিয়োগে চালু হচ্ছে বন্ধ ৩ পাটকল

দেশের পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে বড় পদক্ষেপ নিয়েছে বর্তমান নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মঙ্গলবার বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু হতে যাচ্ছে।

চুক্তি অনুযায়ী, প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস, খুলনার স্টার জুট মিলস এবং প্লাটিনাম জুবিলী জুট মিলস পুনরায় উৎপাদনে ফিরবে। এই উদ্যোগের ফলে প্রায় ১১ হাজার ৬২৯ জনের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মিলগুলো থেকে বছরে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকার পণ্য লেনদেন বা টার্নওভার সম্ভব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস ও খুলনার স্টার জুট মিলস লিজ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে, খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলসের দায়িত্ব পেয়েছে হ্যামকো গ্রুপ। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রায়ত্ত বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি পর্যায়ক্রমে বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

শিল্পে নতুন গতি: ৬১৯ কোটি টাকা বিনিয়োগে চালু হচ্ছে বন্ধ ৩ পাটকল

আপডেট সময় : ০৭:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬