মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তর নিয়ে তদন্ত চলছে: ভারত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, ভারতীয় হেফাজতে থাকা হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তরের বিষয়টি একটি আইনি বিষয় এবং এ নিয়ে বর্তমানে প্রয়োজনীয় তদন্ত কাজ চলছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

একই ব্রিফিংয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই তাকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়টিও তিনি উল্লেখ করেন। দুই দেশের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো সমাধান এবং অপরাধীদের হস্তান্তরের বিষয়ে ভারত ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছে বলেও ব্রিফিংয়ে আভাস পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তর নিয়ে তদন্ত চলছে: ভারত

আপডেট সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬