মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

রাজাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজভী গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন ওরফে রেজভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রেজভী পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাব্বির হোসেন রেজভীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও ৯টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় নারীকে হত্যার পর লাশ ১০ টুকরো করে ফেলে রাখা, স্ত্রীসহ পাঁচজন জড়িতের অভিযোগ

রাজাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজভী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬