মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগে ডেনমার্ক ফেরত গোলাম সারোয়ার গ্রেপ্তার

ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গোলাম সারোয়ার খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোলাম সারোয়ারের বাড়ি চট্টগ্রামের বাকলিয়া এলাকায়। তিনি দীর্ঘদিন ডেনমার্কে বসবাস করছিলেন বলে জানা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত গোলাম সারোয়ারের সঙ্গে বড় সাজ্জাদের সংশ্লিষ্টতা এবং চাঁদাবাজির অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, গোলাম সারোয়ার খান নামে একজনকে ঢাকার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি বড় সাজ্জাদের আত্মীয় হতে পারেন। এই বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান পরিবর্তন না আনলে চাপ অব্যাহত থাকবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগে ডেনমার্ক ফেরত গোলাম সারোয়ার গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬