মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত স্মারক ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলটি এবার নিলামে তোলা হচ্ছে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্যবহৃত এই বলটির দাম ১ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছে নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস।

যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক এই প্রতিষ্ঠানটি আগামী ২১ থেকে ২৩ আগস্ট নিলামের আয়োজন করবে। বলটির প্রাথমিক ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার। ঐতিহাসিক সেই ম্যাচে ম্যারাডোনা প্রথমে হাত দিয়ে গোল করে বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন, যা পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। এর ঠিক চার মিনিট পর একই বল দিয়ে তিনি ইংল্যান্ডের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে শতাব্দীর সেরা গোলটি করেছিলেন।

এর আগে ম্যারাডোনার সেই ম্যাচের জার্সিটি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়ে বিশ্বরেকর্ড গড়েছিল। এবার বলটিও রেকর্ড মূল্যে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামের সেই ঐতিহাসিক মুহূর্তের একমাত্র সাক্ষী হিসেবে এই বলটির প্রতি বিশ্বজুড়ে ফুটবল প্রেমী ও সংগ্রাহকদের ব্যাপক আগ্রহ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতার ‘ফেসবুক যুদ্ধ’: অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলে তোলপাড়

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

আপডেট সময় : ০৯:৩৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬