মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

নিরাপদ খাদ্য নিশ্চিতে গবেষণার বিকল্প নেই: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। আমরা যে প্রাণিজ আমিষ গ্রহণ করি, তা রোগমুক্ত ও মানসম্মত হওয়া জরুরি। এ লক্ষ্যে পশুপাখির রোগ প্রতিরোধ ও উন্নত জাত উদ্ভাবনে গবেষণার কোনো বিকল্প নেই। শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত এক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম এই সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, এক সময় ভেটেরিনারি খাতের গুরুত্বকে অবহেলা করা হলেও বর্তমান সরকারের আমলে এই খাতের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদ ও মৎস্য খাত এখন মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়েছে। তিনি জানান, দেশের প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তরুণ প্রজন্মের কর্মসংস্থানে প্রতিশ্রুতিবদ্ধ। ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের সরকারি চাকরিতে সুযোগ বৃদ্ধি ও নতুন পদ সৃষ্টির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা চলছে। গবেষণা ও আধুনিক চিকিৎসার প্রসারের মাধ্যমে এই খাতকে আরও সমৃদ্ধ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতার ‘ফেসবুক যুদ্ধ’: অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলে তোলপাড়

নিরাপদ খাদ্য নিশ্চিতে গবেষণার বিকল্প নেই: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আপডেট সময় : ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬