ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানকে নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করেছে চ্যানেল আই। সম্প্রতি চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় ‘চাঁদ তারার গুঞ্জরণ’ অনুষ্ঠানে তার উপস্থিতি দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার এই তারকাকে নিয়ে প্রচার হতে যাচ্ছে আরও একটি বিশেষ অনুষ্ঠান—‘হ্যালো শাকিব খান’।
অনুষ্ঠানটিতে শাকিব খান তার ব্যক্তিজীবন, প্রেম, অভিনয় ক্যারিয়ারের বিভিন্ন অজানা অধ্যায় এবং জীবনের নানা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
‘হ্যালো শাকিব খান’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেশের জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। দীর্ঘদিনের জানাশোনা ও সুসম্পর্কের কারণে উপস্থাপক ও শাকিব খানের মধ্যকার কথোপকথনটি অত্যন্ত প্রাণবন্ত, গতিশীল ও আকর্ষণীয় হয়ে উঠেছে।
আয়োজক সূত্রে জানানো হয়েছে, এই পর্বে শাকিব খানের ব্যক্তিত্ব ও জীবনের এমন কিছু দিক উঠে আসবে, যা সাধারণ দর্শকদের কাছে আগে কখনো সেভাবে প্রকাশ্যে আসেনি।
আগামী শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ এই অনুষ্ঠানটি প্রচারিত হবে।
রিপোর্টারের নাম 

























