মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

তৌসিফ ও মালাইকার নতুন রসায়ন ‘আমার রাজ্যে তুমি’

ভালোবাসার টানাপোড়েন, ভুল সিদ্ধান্ত ও সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আমার রাজ্যে তুমি’। ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো তৌসিফের বিপরীতে পর্দায় দেখা যাবে নবাগত মালাইকা চৌধুরীকে। নাটকে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কেয়া পায়েল।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর সঙ্গে এটিই তৌসিফ মাহবুবের প্রথম কাজ। নাটকটি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘এটি গতানুগতিক কোনো প্রেমের গল্প নয়। সম্পর্কের ভাঙাগড়া এবং মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের এক গভীর চিত্র এখানে তুলে ধরা হয়েছে। মালাইকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো। আশা করছি দর্শকরা নতুন এক রসায়ন উপভোগ করবেন।’

নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। নির্মাতা জানান, শুধুমাত্র প্রেম নয়, বরং বিচ্ছেদের পর মানুষের ভেতরের যে রূপান্তর ঘটে, সেটিই এই নাটকের মূল উপজীব্য। গল্প ও চরিত্রগুলো দর্শকদের মনে দীর্ঘস্থায়ী রেশ রেখে যাবে বলে নির্মাতা আশা প্রকাশ করেন। খুব শীঘ্রই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তসলিমা নাসরিনের অভিযোগ: দেশে ফিরলে আইনি প্রতিকার চাইতে পারবেন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তৌসিফ ও মালাইকার নতুন রসায়ন ‘আমার রাজ্যে তুমি’

আপডেট সময় : ০৭:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬