মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হলেন দিঠি আনোয়ার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সংগীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবিকা দিঠি আনোয়ারকে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি ১৫ সদস্যের এই বোর্ড পুনর্গঠন করেছে। গত ২৯ জুলাই উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর গান ও উপস্থাপনায় ব্যস্ত হয়ে ওঠা দিঠি আনোয়ারের জন্য এটি একটি নতুন দায়িত্ব।

নতুন এই দায়িত্ব পেয়ে দিঠি আনোয়ার ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমার বাবা প্রয়াত দেশবরেণ্য চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও গীতিকার ছিলেন; তিনি মনেপ্রাণে একজন চলচ্চিত্রপ্রেমী ছিলেন। সেই বাবার আদরের মেয়ে হিসেবে আমিও চলচ্চিত্র ও সংগীতপ্রেমী একজন শিল্পী। আমার ওপর অর্পিত এই দায়িত্বটি অনেক বড় একটি দায়িত্ব। সরকারের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এমন একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্বাচিত করেছেন। আমি আপ্রাণ চেষ্টা করব যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতে। এই পথচলায় আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

এই বোর্ডের নতুন সংযোজন হিসেবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান। এছাড়াও অভিনেত্রী কাজী নওশাবা এবং গীতিকার প্রিন্স মাহমুদও বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার এই বোর্ড গঠন করেছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য সচিব।

বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হলেন দিঠি আনোয়ার

আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬