মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ চালু করছে সরকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ নামে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের প্রতিভা বিকশিত করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে, আগামী এক মাসের মধ্যে আরও ২০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য শুধু প্রতিযোগিতা নয়, বছরব্যাপী প্রশিক্ষণ, আধুনিক সুযোগ-সুবিধা এবং আন্তর্জাতিক মানের প্রস্তুতি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।’ তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসেই ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিনি: জরিপ

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ চালু করছে সরকার

আপডেট সময় : ১০:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬