মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের বাজারে স্বর্ণের গহনার দামে ব্যাপক বৃদ্ধি ঘটেছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে, গত ৩১ জুলাই ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। ফলে, দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ১২ হাজার ৭২ টাকা বৃদ্ধি পেল।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, ২১ ক্যারেটের দাম ৯ হাজার ৪৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮ হাজার ১০৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৩১ জুলাই ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়াও, রুপার গহনার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিনি: জরিপ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

আপডেট সময় : ১০:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬