মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

‘বড় ছেলে’র এক দশক পর এবার আসছে ‘ছোট ছেলে’

২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ানের কালজয়ী নাটক ‘বড় ছেলে’ দেশজুড়ে যে আলোড়ন সৃষ্টি করেছিল, তা আজও দর্শকের স্মৃতিতে অমলিন। প্রায় এক দশক পর সেই আবেগকে সঙ্গী করে এবার পর্দায় আসছে নতুন নাটক ‘ছোট ছেলে’। তবে এটি আগের নাটকের সিক্যুয়েল বা রিমেক নয়, বরং সম্পূর্ণ নতুন একটি গল্প ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে।

আনিসুর রহমান রাজিবের পরিচালনায় এবং মেজবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে এই নাটকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান মাল্টিমিডিয়া’। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। পারিবারিক বন্ধন, দায়িত্ববোধ এবং প্রজন্মের সংঘাতকে কেন্দ্র করে এর কাহিনী আবর্তিত হয়েছে।

অভিনেতা আরশ খান জানান, গল্পটি অত্যন্ত হৃদয়স্পর্শী এবং সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি। আগামী বৃহস্পতিবার ‘সান ড্রামা’ ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দর্শকপ্রিয় অভিনেতা সাহেদ শরীফ খান ও ঝুনা চৌধুরীও এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

‘বড় ছেলে’র এক দশক পর এবার আসছে ‘ছোট ছেলে’

আপডেট সময় : ০৬:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬