মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননায় ভূষিত হলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ববিতার মুকুটে যুক্ত হলো নতুন এক আন্তর্জাতিক পালক। যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ অব সায়েন্টোলজিতে আয়োজিত ‘আন্দোলন মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’-এ তাকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়েছে। বাংলাদেশ সময় ৩ আগস্ট এই গৌরবময় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, একমাত্র ছেলে অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করতে গত ২৪ জুলাই ববিতা যুক্তরাষ্ট্রে যান। ৩০ জুলাই জন্মদিন পালন শেষে ৩১ জুলাই তিনি কানাডা থেকে ক্যালিফোর্নিয়ায় পৌঁছান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে ববিতা বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে এটিই আমার প্রথম বড় কোনো স্বীকৃতি। বিদেশের মাটিতে দেশকে সম্মানিত করতে পেরে আমি গর্বিত। এই সম্মান শুধু আমার নয়, বরং বাংলাদেশের সামগ্রিক চলচ্চিত্রের। আমাকে এই সম্মাননার জন্য মনোনীত করায় আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে ববিতা ছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। কণ্ঠশিল্পী কণা ও ইমরানের গান এবং তারকা দম্পতি নাঈম ও নাদিয়ার পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উল্লেখ্য, ববিতার জন্মদিন উপলক্ষে সম্প্রতি ‘আওয়ার ড্রিম গার্ল’ শিরোনামে একটি বিশেষ গানও প্রকাশিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননায় ভূষিত হলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

আপডেট সময় : ০৭:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬