মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

এসএমই খাতে ডিজিটাল ঋণ প্রসারে জোর দিচ্ছে ফাউন্ডেশন

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ডিজিটাল ঋণ প্রক্রিয়া চালুর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। সোমবার এসএমই ফাউন্ডেশন ও এশিয়া ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা জানান, বর্তমানে দেশের প্রায় ৭৭ শতাংশ উদ্যোক্তা প্রাতিষ্ঠানিক ঋণের আওতার বাইরে রয়েছেন।

সেমিনারে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও ফিনটেক ব্যবহার করে বিকল্প ক্রেডিট স্কোরিং পদ্ধতির মাধ্যমে উদ্যোক্তাদের অর্থায়নের জটিলতা দূর করা সম্ভব। বিশেষ করে নারী ও নতুন উদ্যোক্তাদের জামানতজনিত সীমাবদ্ধতা কাটাতে ডিজিটাল পেমেন্ট ও ঋণ প্রক্রিয়া যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের নীতিনির্ধারকরা সেমিনারে উপস্থিত থেকে এসএমই খাতের আধুনিকায়নে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর আলোচনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ২, ক্যাম্পাসে উত্তেজনা

এসএমই খাতে ডিজিটাল ঋণ প্রসারে জোর দিচ্ছে ফাউন্ডেশন

আপডেট সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬