ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

পুলিশি নির্যাতনের প্রতিবাদে ভারতজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিল ককরোচ জনতা পার্টি

ভারতে পুলিশি নির্যাতনের শিকার বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামীকাল রোববার সন্ধ্যায় ভারতজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে দলটি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিজেপি জানিয়েছে, ‘অনুমতি ও আনুষঙ্গিক ব্যবস্থাপনার জন্য ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনকে সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে।’

শনিবার তৃতীয় দফায় মোদি সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে মোদি সরকার রাজি না হলে আলোচনায় বসার কোনো অর্থ নেই।

শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে আমরা সরে আসব না। সরকার যদি এতে সম্মত না হয়, তাহলে পরবর্তী আলোচনার কোনো প্রয়োজন নেই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির একমাত্র দল: বিদ্যুৎমন্ত্রী

পুলিশি নির্যাতনের প্রতিবাদে ভারতজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিল ককরোচ জনতা পার্টি

আপডেট সময় : ০২:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬