ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

আন্তর্জাতিক প্রচারণায় ইসরাইলের বাজেট চারগুণ বৃদ্ধি

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি উন্নত করতে এবং জনমত গঠনে ইসরাইল তাদের বাজেট উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল ২০২৬ সালে আন্তর্জাতিক তথ্যপ্রচার ও লোকসম্পর্ক বিষয়ক কাজে প্রায় ৭৫ কোটি (৭৫০ মিলিয়ন) মার্কিন ডলার বাজেট নির্ধারণ করেছে। এটি গত বছরের (২০২৫) ১৯ কোটি (১৯০ মিলিয়ন) ডলারের তুলনায় প্রায় চার গুণ বেশি।

গবেষণায় আরও দেখা গেছে, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’ (ফারাহ)-এর আওতায় বিশ্বজুড়ে তথ্যপ্রচারের জন্য ইসরাইল ১০ কোটি (১০০ মিলিয়ন) ডলারের বেশি ব্যয় করেছে। এছাড়াও, নিজেদের স্বার্থ রক্ষা ও প্রচার কার্যক্রম জোরদার করতে ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে অন্তত ১৭টি নতুন প্রতিষ্ঠান ফারাহ্‌-র অধীনে নিবন্ধিত হয়ে ইসরাইলের পক্ষে কাজ শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির একমাত্র দল: বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক প্রচারণায় ইসরাইলের বাজেট চারগুণ বৃদ্ধি

আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬