ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সীমান্তে সাত ভারতীয়কে পুশইন করার চেষ্টায় বিজিবি’র প্রতিরোধ

ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম সাহেবনগর সীমান্ত দিয়ে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টায় ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকাল ১০টার দিকে বিএসএফ ওই সাত নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর-দুর্গাপুর গ্রামের সীমান্ত দিয়ে রাত আড়াইটার দিকে সাত ভারতীয় নাগরিককে জড়ো করে বিএসএফ। তারা ভারতের রাজনগরসংলগ্ন এমএলের বাগান এলাকায় এবং বিজিবির শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর কাছাকাছি অবস্থান করছিলেন। খবর পেয়ে বিজিবির শ্রীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিএসএফ সীমান্ত রেখা অতিক্রম করে ওই ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবি সদস্যরা এতে কড়া প্রতিবাদ জানিয়ে বাধা সৃষ্টি করেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ পুশইনের চেষ্টা স্থগিত করতে বাধ্য হয় এবং ওই সাত ভারতীয় নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। প্রাথমিকভাবে শনাক্ত করা সাতজনের মধ্যে ছয়জন নারী ও একজন ছেলেশিশু রয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার পর সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

সীমান্তে সাত ভারতীয়কে পুশইন করার চেষ্টায় বিজিবি’র প্রতিরোধ

আপডেট সময় : ০১:৩৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬