ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির সিদ্ধান্ত চূড়ান্ত হবে স্থায়ী কমিটির বৈঠকে

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের উচ্চপর্যায়েই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করায় দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সংসদ সচিবালয় ও ক্ষমতাসীন দলের একাধিক সূত্র জানিয়েছে, সংসদের পরবর্তী অধিবেশন শুরু হলেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

ক্ষমতাসীন বিএনপির ভেতরে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খান-এর নাম আলোচনায় রয়েছে। এছাড়া বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামও শোনা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে উঠে এসেছে।

তবে দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায় রাষ্ট্রপতি পদে কে আসবেন, সে সিদ্ধান্ত মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক বিবেচনার ওপরই নির্ভর করবে। কারণ, জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির একমাত্র দল: বিদ্যুৎমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির সিদ্ধান্ত চূড়ান্ত হবে স্থায়ী কমিটির বৈঠকে

আপডেট সময় : ০২:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬