ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের সবুজবাগ এলাকা থেকে আদনান রুবেল (২৮) নামে পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ২০ পিস ইয়াবাসহ হাসিবুর রহমান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের সবুজবাগ এলাকায় গাঁজা সেবনের সময় আদনান রুবেলকে আটক করে থানায় নেওয়া হয়। তার পরিবারের সদস্যরা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশের ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির কারণে তা সম্ভব হয়নি। পরে তাকে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে, নলছিটি থানার পুলিশ ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালিজিরা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, আটক ও গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ছাত্রদলের কারো বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির একমাত্র দল: বিদ্যুৎমন্ত্রী

ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬