ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

স্পেনে দাবানলে ক্ষতিগ্রস্ত নাসা’র মহাকাশ যোগাযোগ কেন্দ্র, মহাকাশ অভিযান নিয়ে উদ্বেগ

স্পেনে ভয়াবহ দাবানলের কারণে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে তার একটি গুরুত্বপূর্ণ গভীর মহাকাশ যোগাযোগ কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে হয়েছে। মাদ্রিদ ডিপ স্পেস কমিউনিকেশনস কমপ্লেক্স (এমডিএসসিসি) স্পেনের রব্লেদো এলাকায় অবস্থিত। দাবানলের কারণে এই কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হওয়ায় দূরবর্তী মহাকাশযানগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নাসার একজন মুখপাত্র জানিয়েছেন, দাবানল এমডিএসসিসি এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

এমডিএসসিসি নাসার ‘ডিপ স্পেস নেটওয়ার্ক’ (ডিএসএন) এর অংশ। এই নেটওয়ার্কের মাধ্যমে নাসা গ্যালাক্সির প্রত্যন্ত অঞ্চলের মহাকাশযানগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। ডিএসএন-এর অন্য দুটি কেন্দ্র রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ডস্টোনে। নাসা জানিয়েছে, এই দুটি কেন্দ্রের মাধ্যমে মহাকাশ মিশনের কার্যক্রম নির্বিঘ্নে চালানো হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, তাদের কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি, দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার ও বাসিন্দাদের প্রতিও তারা সহমর্মিতা প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ৮৭ লাখ টাকার সড়ক ১৫ দিনেই বিধ্বস্ত: ক্ষোভ স্থানীয়দের

স্পেনে দাবানলে ক্ষতিগ্রস্ত নাসা’র মহাকাশ যোগাযোগ কেন্দ্র, মহাকাশ অভিযান নিয়ে উদ্বেগ

আপডেট সময় : ১২:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬