ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নেত্রকোণায় নিখোঁজ বৃদ্ধের লাশ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার, ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় একটি পুকুর থেকে আব্দুল হামিদ (৭৩) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার বহুলী ইউনিয়নের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার রাত ১০টার দিকে আব্দুল হামিদ ব্যক্তিগত কিছু কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে পাশের বহুলী বাজারের দিকে রওনা হয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোথাও বসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখছেন।

সোমবার ভোরে বহুলী গ্রামের একটি পুকুরে আব্দুল হামিদের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নিহতের ছেলে জজ মিয়া ঘটনাস্থলে এসে লাশটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় লাশ বাড়িতে নেওয়া হয়।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে টানা ১০ রাত মার্কিন হামলা, পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

নেত্রকোণায় নিখোঁজ বৃদ্ধের লাশ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার, ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর

আপডেট সময় : ০৭:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬