বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও সতর্কসংকেত জারি থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে টানা ছয় দিন ধরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার থেকে কোনো যাত্রীবাহী সার্ভিস ট্রলার চলাচল করতে না পারায় দ্বীপের বাসিন্দারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। টেকনাফ ও সেন্টমার্টিনের উভয় পাড়ে শত শত যাত্রী আটকা পড়ে চরম ভোগান্তিতে রয়েছেন।
বিশেষ করে সেন্টমার্টিনে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার্থীদের মূল ভূখণ্ডে আনার বিষয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে। কোস্ট গার্ডের সহায়তায় বিশেষ ব্যবস্থায় তাদের আনার পরিকল্পনা থাকলেও সাগরের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
রিপোর্টারের নাম 






















